ধারাঃ ৪২৫। (১) এই অধ্যায় অনুসারে হাইকোর্ট বিভাগ কোন মামলার আপীল নিম্পত্তি করলে হাইকোর্ট বিভাগের উক্ত রায় যে আদালত কর্তৃক আপীলকৃত সিদ্ধান্ত দণ্ড বা আদেশ লিপিবদ্ধ বা প্রদত্ত হয়েছিল সেই আদালতে প্রত্যায়িত করে পাঠাবেন । চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট ব্যতিত অন্য কোন ম্যাজিষ্ট্রেট সিদ্ধান্ত দণ্ড বা আদেশ লিপিবদ্ধ বা প্রদান করলে রায়ের সার্টিফিকেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জেলা ম্যাজিষ্ট্রেটের মারফত প্রেরিত হবে। (২) যে আদালতের নিকট হাইকোর্ট বিভাগ স্বীয় রায় বা আদেশ প্রেরণ করেন, সেই আদালত অতঃপর হাইকোর্ট বিভাগের রায় বা আদেশের সাথে সঙ্গতি রেখে…