ধারাঃ ৪২৪। মূল এখতিয়ার সম্পন্ন ফৌজদারী আদালতের ষড়বিংশ অধ্যায়ে যে নিয়মাবলী বর্ণিত আছে, তা যতদূর সম্ভব হাইকোর্ট বিভাগ ব্যতিত অন্য আপীল আদালতের রায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবেঃ তবে শর্ত এই যে, আপীল আদালত ভিন্নরূপ নির্দেশ না দিলে রায় শুনার জন্য আসামীকে হাজির করতে হবে না বা তাকে হাজির হতে বলা হবে না। RULINGS (১) আপীল আদালত যে বিস্তৃত এবং লম্বা রায় না লিখে আপলে কি কি আপত্তি উত্তোলিত হয়েছে এবং তার উপর কি সিদ্ধান্ত তা বলতে হবে। [32 ca.178] (২) আপলের রায়ে থাকতে হবে বাদীপক্ষ এবং আসামী পক্ষের মামলা, সিদ্ধান্তের বিষয়াবলী সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের কারণ। [1934 ALL 865]