ধারাঃ ৪২৩। (১) মামলার নথি পূর্ব হতে আদালতে না থাকলে আপীল আদালত উহা চেয়ে পাঠাবেন। অতঃপর নথি পাঠ করে এবং আপীলকারী বা তার কৌসুলী হাজির হলে তার বক্তব্য এবং পাবলিক প্রসিকিউটর হাজির হলে তার বক্তব্য শ্রবণ করে আদালত যদি মনে করেন যে, হস্তক্ষেপ করার মত যথেষ্ট কারণ নাই তাহলে আপীল খারিজ করতে পারবেন, অথবা ক) খালাসের আদেশের বিরুদ্ধে আপীলের ক্ষেত্রে উক্ত আদেশ পরিবর্তন করতে পারবেন অথবা নির্দেশ দিতে পারবেন যে, অধিকতর অনুসন্ধান করতে হবে অথবা আসামীর পুনঃবিচার হবে অথবা তাকে বিচারের জন্য প্রেরণ করতে হবে, যেখানে যেরূপ প্রযোজ্য, অথবা তাকে দোষী সাব্যস্ত করে আইন অনুসারে তাকে দণ্ড দিতে পারবেন: খ) দণ্ডাদেশের বিরুদ্ধে…