ধারাঃ ৪২২। আপীল আদালত যদি সঙ্গে সঙ্গে আপীল খারিজ বা না করেন তাহলে যে সময় ও যে স্থানে উক্ত আপীল শ্রবণ করা যাবে সেই সময় ও স্থান সম্পর্কে আপীলকারী ৰা তার উকিলকে এবং এই সম্পর্কে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকে নোটিশ দিবেন এবং উক্ত অফিসার আবেদন করলে তাকে আপলের কারণসমূহের একটি নাকল দিবেন।