ধারাঃ ৪২১। (১) ৪১৯ অথবা ৪২০ ধারার অধীন দরখাস্ত ও নকশা পাবার পর আপীল আদালত উহা পড়বেন, এবং যদি ইহা বিবেচনা করেন যে, হস্তক্ষেপ করার মত পর্যাপ্ত কারণ নাই তাহলে সঙ্গে সঙ্গে আপীল খারিজ করতে পারবেন। তবে শর্ত এই যে, ৪১৯ ধারার অধীন পেশকৃত আপলের ক্ষেত্রে আপীলকারী বা তার উকিলকে বক্তব্য পেশ করার যুক্তিসংগত সুযোগ না দিয়া আপীল খারিজ করা যাবে না । (২) এই ধারার অধীন আপীল খারিজ করার পূর্বে আদালত মামলার নথি তলব করতে পারবেন, কিন্তু এরূপ করতে বাধ্য হবেন না। RULINGS (১) আপীল একবার গৃহীত হলে, তা প্রত্যাখ্যান করার অনুমতি দেবার ক্ষমতা আপীল আদালতের থাকে না । তখন ৪২১ থেকে ৪২৩ ধারায় প্রয়োগযোগ্য বিধানে আদালতকে…