ধারাঃ ৪২। কোন ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ অফিসার যুক্তিসংগতভাবে সাহায্য চাইলে প্রত্যেকটি লোক তাকে সাহায্য করতে বাধ্য থাকবেন ক) অন্য কোন লোককে (যে লোককে গ্রেফতার করার জন্য উক্ত ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ অফিসার ক্ষমতা প্রাপ্ত হয়েছেন) গ্রেফতার করতে অথবা তার পলায়ন প্রতিরোধ করতে; খ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরোধ অথবা শান্তিভঙ্গ দমন করতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ অথবা সরকারী সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরোধের ব্যাপারে সাহায্য করতে । RULINGS (১) একজন ধৃত আসামীর পলায়নকে ঠেকাবার জন্য একজন পুলিশ অফিসার সাহায্যের দাবী করতে পারেন। |AIR 1917 UP Burma 8] (২) জনগণের কাছে পুলিশ বা ম্যাজিষ্ট্রেটের…