ধারাঃ ৪১৯। প্রত্যেকটি আপীল লিখিত দরখাস্ত আকারে করতে হবে, এবং এরূপ প্রত্যেকটি দরখাস্তের সাথে, যে আদালতে পেশ করা হচ্ছে সেই আদালত ভিন্নতর নির্দেশ না দিলে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপীল করা হচ্ছে আদেশের সাথে উহার একটি নকল দিতে হবে।