ধারাঃ ৪১৭। (১) উপধারা ৪ এর বিধান সাপেক্ষে সরকার যেকোন ক্ষেত্রে আপীল দায়ের করার জন্য পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিতে পারবেন— ক) কোনআদালত কর্তৃক মূল মামলায় বা আপীলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে; খ) মূল মামলায় বা আপীলে ম্যাজিষ্ট্রেট প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে । (২) উক্তরূপ খালাসের আদেশ যদি নালিশী মামলায় প্রদত্ত হয়ে থাকে, তবে ৪১৮ বিভাগে এরূপ যেকোন হেতুবাদে আপীল দায়ের করতে পারবে, যার সাথে কেবল মাত্র আইনগত বিষয় জড়িত। (৩) খালাসের আদেশের তারিখ হতে ষাট দিন অতিক্রান্ত হবার পর ফরিয়াদী খালাসের আদেশের বিরুদ্ধে কোন আপীল দায়ের করলে হাইকোর্ট বিভাগে তা গ্রাহ্য…