ধারাঃ ৪১৫-ক। এই অধ্যায়ে যাই থাকুক না কেন, যখন একই বিচারে একাধিক ব্যক্তি দণ্ডিত হয় এবং তাদের মধ্যে যে কোন একজনের বিরুদ্ধে আপীলযোগ্য রায় বা আদেশ দেয়া হয়, তখন এরূপ বিচারে দণ্ডিত ব্যক্তিদের সকলের বা যেকোন একজনের আপীল করার অধিকার থাকবে।