ধারাঃ ৪১৫। ৪১৩ বা ৪১৪ ধারায় উল্লিখিত কোন দণ্ডের বিরুদ্ধে আপীল করা যাবে যদি উক্ত দণ্ডের বর্ণিত কোন শাস্তির সাথে অন্য কোন শাস্তি সংযুক্ত করা হয়; তবে যে দণ্ডাদেশ অন্য কোনভাবে আপীলযোগ্য নহে সেই দণ্ডাদেশ কেবল মাত্র দণ্ডিত ব্যক্তিকে শান্তি রক্ষার জন্য জামানত দিবার আদেশ দেয়া হয়েছে বলেই আপীলযোগ্য হবে না। ব্যাখ্যাঃ এই ধারার অর্থ অনুসারে জরিমানা অনাদায়ে কারাদণ্ড দুই বা ততোধিক শাস্তির সংযুক্তি নহে।