ধারাঃ ৪১৪। এই আইনে ইতোপর্বে যাই বর্ণিত থাকুক না কেন সংক্ষিপ্তভাবে বিচারকৃত কোন মামলায় ২৬০ ধারা অনুসারে কাজ করতে ক্ষমতাবান কোন ম্যাজিষ্ট্রেট কেবলমাত্র অনধিক দুইশত টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি কোন আপীল করতে পারবে না। ফৌজদারি কার্যবিধি (২য় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ Act No. V of 1898 এর section 414 এর সংশোধন ২২। উক্ত Code এর section 414 এ উল্লিখিত “two hundred taka” শব্দগুলির পরিবর্তে “five thousand taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।