ধারাঃ ৪১২। ইতোপূর্বে এই আইনে যাই বর্ণিত থাকুক না কেন, আসামী দোষ স্বীকার করলে এবং উক্ত স্বীকারোক্তির ভিত্তিতে দায়রা আদালত বা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট তাকে দণ্ডদান করলে দণ্ডের পরিমাণ বা দণ্ডাদেশের বৈধতা ব্যতিত উক্ত দণ্ডের বিরুদ্ধে কোন আপীল চলবে না।