ধারাঃ ৪০৮। যখন কোন ব্যক্তি কোন সহকারী দায়রা জজ বা কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের বিচারে দণ্ডিত হয়, অথবা যখন কোন ব্যক্তি প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট কর্তৃক ৩৪৯ ধারা অনুসারে দণ্ডিত হয় অথবা ৩০০ ধারা অনুসারে যার বিরুদ্ধে কোন আদেশ বা দণ্ড দেয়া হয়, সেই ব্যক্তি দায়রা আদালতে আপীল করতে পারে। তবে শর্ত এই যে, ক) [বাতিল করা হয়েছে] খ) যখন কোন মামলায় সহকারী দায়রা জজ পাঁচ বৎসরের বেশি সময়ের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন তখন সংশ্লিষ্ট বিচারে দণ্ডিত সকল বা কোন আসামীকে আপীল হাইকোর্ট বিভাগে করতে হবে। গ) যখন কোন ব্যক্তি কোন…