ধারাঃ ৪০৭। (১) দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিষ্ট্রেটের বিচারে দণ্ডিত কোন ব্যক্তি অথবা দ্বিতীয় শ্রেণীর মহকুমা ম্যাজিষ্ট্রেট কর্তৃক ২৪৯ ধারা অনুসারে দণ্ডিত কোন ব্যক্তি জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আপীল করতে পারেন। প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট আপীল হস্তান্তরঃ (২) জেলা ম্যাজিষ্ট্রেট নির্দেশ দিতে পারেন যে, এই ধারার অধীন কোন আপীল অথবা এরূপ আপীলসমূহের যে কোন শ্রেণীর তার অধীনস্থ এবং এরূপ আপীল শ্রবণের জন্য ক্ষমতাবান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক শ্রত হবে, এবং অতঃপর এরূপ আপীল বা আপীলসমূহের শ্রেণী উক্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট পেশ করা যাবে অথবা ইতোমধ্যে জেলা ম্যাজিষ্ট্রেটের…