ধারাঃ ৪০৬-ক। ১২২ ধারার অধীন জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকচ করে প্রদত্ত আদেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করতে পারবেন- (ক) মুখ্য মহানগর ম্যাজিষ্ট্রেটের (বা মুখ্য বিচারিক ম্যাজিষ্ট্রেটের অথবা জেলা ম্যাজেষ্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালত; খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের নিকট, যদি চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ছাড়া কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদেশটি প্রদান করেন; অথবা গ) জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট যদি অন্য যে কোন ম্যাজিষ্ট্রেট আদেশটি প্রদান করেন।