ধারাঃ ৪০৬। কোন ম্যাজিষ্ট্রেট কোন ব্যক্তিকে ১১৮ ধারা অনুসারে শান্তি বা সদাচরণের জন্য জামানত দিবার আদেশ দিলে সেই ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীল দায়ের করতে পারবে। তবে শর্ত এই যে, সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন দিয়া নির্দেশ দিতে পারেন যে, প্রজ্ঞাপনে উল্লেখিত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট ব্যতিত অন্য কোন ম্যাজিষ্ট্রেটের আদেশের বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট যেখানে যা প্রযোজ্য আপীল চলবে, দায়রা আদালতে নহে। আরও শর্ত এই যে, যাদের বিরুদ্ধে ১২৩ ধারার (২) ধারা বা (৩ক) এই ধারার বিধানানুসারে দায়রা জজের নিকট মামলা করা হয়েছে।…