ধারাঃ ৪০২। সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই নিম্নলিখিত যে কোনটি রদবদল করে ইহার পরে উল্লিখিত যেকোন দণ্ড দিতে পারবেন। মৃত্যুদণ্ড, যাবজীবন কারাদণ্ড, আসামী সে সময়ের জন্য দণ্ডিত হতে পারত তার অনধিক সময়ের জন্য সশ্রম কারাদণ্ড, অনুরূপ মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা । (২) এই ধারার কোন কিছুই দণ্ডবিধির ৫৪ অথবা ৫৫ ধারার বিধানাবলীকে প্রভাবিত করবে না।