ধারাঃ ৪০। এই কার্যবিধি অনুসারে কোন সমগ্র স্থানীয় এলাকার জন্য কোন প্রকার ক্ষমতাপ্রাপ্ত সরকারী কর্মচারী যখন সরকারের অধীন অনুরূপ অন্য কোন স্থানীয় এলাকায় একই প্রকৃতির সমপর্যায়ে অথবা উচ্চতর পদে নিযুক্ত হন, তখন সরকার অন্যরূপ নির্দেশ না দিলে অথবা না দিয়া থাকলে তিনি যে স্থানীয় এলাকায় নিযুক্ত হলেন, তথায় একইরূপ ক্ষমতা প্রয়োগ করবেন।