ধারাঃ ৪। (১) বিষয়বস্তু অথবা প্রসংগ হতে ভিন্ন অভিপ্রায় প্রতীয়মান না হলে এই বিধিতে নিম্নলিখিত শব্দ অভিব্যক্তির নিম্নলিখিত অর্থ হবেঃ (ক) "এডভোকেট" কোন আদালতের কার্যক্রম প্রসংগে “এডভোকেট” অর্থ বলবৎ আইন অনুযায়ী এরূপ যেকোন আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত এডভোকেট বা মোক্তার এবং ইহা এরূপ কার্যক্রমে আদালতের অনুমতিক্রমে নিযুক্ত যেকোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে। (কক) "এটর্নি জেনারেল" অর্থ বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল, ডেপুটি এটর্নি জেনারেল অথবা সহকারী এটর্নি জেনারেল অথবা সরকারী এডভোকেট অথবা বিভিন্ন সময়ে সরকার কর্তৃক নিযুক্ত এরূপ দায়িত্ব পালনের জন্য অফিসারকে অর্ন্তভূক্ত করবে। (খ)…