ধারাঃ ৩(২)। পূর্বেকার আইনে ব্যবহৃত শব্দঃ এই কার্যবিধি বলবৎ হওয়ার পূর্বে যে সমস্ত আইন পাস হয়েছে, তাতে “ম্যাজিষ্ট্রেটের পূর্ণ ক্ষমতাসম্পন্ন অফিসার” স্থলে "প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট," "প্রথম শ্রেণীর অধস্তন ম্যাজিষ্ট্রে” স্থলে "তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, "জিলার বিভাগের ম্যাজিষ্ট্রেট" স্থলে “মহকুমা ম্যাজিষ্ট্রেট”, “জিলার ম্যাজিষ্ট্রেট" স্থলে “জিলা ম্যাজিষ্ট্রেট” এবং “যুগ দায়রা জজ" স্থলে “অতিরিক্ত দায়রা জজ পড়তে হবে।