ধারাঃ ৩৯৮। (১) কোন ব্যক্তি তার পূর্ববর্তী বা পরবর্তী দণ্ডাদেশে যে দণ্ডে, দণ্ডনীয় তার কোন অংশ ৩৯৩ বা ৩৯৭ ধারা অনুসারে মওকুফ বলে গণ্য করা যাবে না। (২) যখন কোন মূল কারাদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডের সাথে জরিমানা অনাদায়ে কারাদণ্ড যুক্ত থাকে এবং দণ্ড ভোগকারী ব্যক্তিকে মেয়াদ উত্তীর্ণ হবার পর কাদণ্ডের আরও একটি বা একাধিক মূল দণ্ড ভোগ করতে হবে তখন এই অতিরিক্ত মূলদণ্ড ভোগ না করা পর্যন্ত জরিমানা আদায়ে কারাদণ্ড কার্যকর করা যাবে না।