ধারাঃ ৩৯৭। যখন কোন ব্যক্তির পূর্ব হতে কারাদণ্ড ভোগ করার সময় পুনরায় কারাদণ্ডে দণ্ডিত হয় তখন পরবর্তী কারাদণ্ডে পূর্ববর্তী কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হবার পর শুরু হবে, যদি না আদালত পূর্ববর্তী দণ্ড পরবর্তী দণ্ডের সাথে একত্রে চলার নির্দেশ দেন। তবে শর্ত এই যে, সে যদি কারাদণ্ড ভোগ করতে থাকে এবং পরবর্তী কারাদণ্ড যদি যাবজীবন কারাদণ্ড হয়, তাহলে আদালত ইহার বিচারিক ক্ষমতাবলে নির্দেশ দিতে পারেন যে, পরবর্তী দণ্ড অবিলম্বে শুরু হবে অথবা পূৰ্বৰতী কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হবার পর শুরু হবে। আরও শর্ত এই যে, যে ক্ষেত্রে কোন ব্যক্তি জামানত দিতে না পারায় ১২৩ ধারায় প্রদত্ত আদেশে কারাদণ্ডে দণ্ডিত হয় এবং এই…