ধারাঃ ৩৯৬। (১) এই বিধি অনুসারে কোন পলাতক দণ্ডিত আসামী শাস্তি প্রাপ্ত হলে উক্ত শাস্তি মৃত্যুদণ্ড, অর্থদণ্ড বা বেত্ৰদণ্ড হলে ইতোপূর্বে বর্ণিত বিধান সাপেক্ষে উহা অবিলম্বে কার্যকর হবে এবং কারাদণ্ড হলে নিম্নলিখিত নিয়মানুসারে কার্যকর হবে অর্থাৎ (২) পলায়নের সময় দণ্ডিত আসামী যে দণ্ড ভোগ করতেছিল, তদপেক্ষা নতুন দণ্ড কঠোরতর হলে দণ্ড অবিলম্বে কার্যকর হবে। (৩) পায়নের সময় দণ্ডিত আসামী যে দণ্ড ভোগ করতেছিল তদপেক্ষা নতুন দণ্ড কঠোরতর না হলে, পায়নের সময় দণ্ডিত কয়েদীর পূর্বতন দণ্ডের যে পরিমাণ অনতিবাহিত ছিল তার সমপরিমাণ অতিরিক্ত কারাদণ্ড ভোগ করার পর যখন দণ্ড কার্যকর হবে। ব্যাখ্যাঃ এই ধারার উদ্দেশ্য ক)…