ধারাঃ ৩৯৫। (১) যেক্ষেত্রে ৩৯৪ ধারা অনুসারে বেত্ৰদণ্ড সম্পূর্ণ বা আংশিক কার্যকর করা না যায় সেক্ষেত্রে দণ্ডদানকারী আদালত দণ্ড পরিবর্তন না করা পর্যন্ত অপরাধীকে হাজতে রাখতে হবে এবং উক্ত আদালত ইহার বিচারিক ক্ষমতাবলে, উক্ত শাস্তি মওকুফ করতে পারেন অথবা অপরাধীকে বেত্ৰদণ্ডের পরিবর্তে অথবা বেত্ৰদণ্ডের যে অংশ কার্যকর হয়নি উহার পরিবর্তে অনধিক বার মাসের কারাদণ্ডে বা অনধিক পাচশত টাকার অর্থদণ্ডে দণ্ডিত করতে পারবেন, এবং একই অপরাধের জন্য সে দণ্ডিত হয়ে থাকলেও উহার অতিরিক্ত এই দণ্ড দেয়া যাবে। (২) আসামী আইনত যে পরিমাণ কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডনীয় অথবা আদালত যে পরিমাণ দণ্ড দিতে সক্ষম এই ধারায় উক্ত…