ধারাঃ ৩৯৪। (১) কোন মেডিকেল অফিসার উপস্থিত থাকলে যদি অপরাধীর দণ্ড ভোগ করার উপযুক্ত স্বাস্থ্য রয়েছে বলে সার্টিফিকেট না দেন, অথবা মেডিকেল অফিসার উপস্থিত না থাকলে উপস্থিত ম্যাজিষ্ট্রেট বা অফিসারের নিকট যদি অপরাধীর দণ্ড ভোগ করার উপযুক্ত স্বাস্থ্য রয়েছে বলে প্রতীয়মান না হয় তাহলে বেত্ৰদণ্ড আরোপ করা যাবে না। কার্যকরীকরণ স্থগিত রাখাঃ (২) বেত্ৰদণ্ড কার্যকর করার সময় কোন মেডিকেল অফিসার যদি সার্টিফিকেট দেন অথবা উপস্থিত ম্যাজিষ্ট্রেট বা অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে, অবশিষ্ট দণ্ড ভোগ করার যত উপযুক্ত স্বাস্থ্য নাই তাহলে বেত্ৰাঘাত চূড়ান্তভাবে বন্ধ করতে হবে। ফৌজদারি কার্যবিধি (২য় সংশোধন)…