ধারাঃ ৩৯১। (১) যখন আসামী- ক) কেবল বেত্ৰদণ্ডে দণ্ডিত হয় এবং আদালতের নির্দেশিত সময়ে ও স্থানে হাজির হবার জন্য আদালতের সম্ভষ্টি মোতাবেক জামিন নামা দাখিল করে, অথবা খ) কারাদণ্ডের অতিরিক্ত বেত্ৰদণ্ড দণ্ডিত হয়, তখন দণ্ডের তারিখ হতে পনের দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত, অথবা আপীল করা হলে আপীল আদালত কর্তৃক দণ্ড অনুমোদিত না হওয়া পর্যন্ত বেত্ৰদণ্ড আরোপ করা যাবে না; তবে পনের দিন অতিবাহিত হবার পর যথাসম্ভব শীঘ্ৰ, অথবা, আপীল করা হলে আপীল অনুমোদন করে প্রদত্ত আপীল আদালতের আদেশ প্রাপ্তির পর যথাসম্ভব শীঘ্ৰ বেত্ৰদণ্ড আরোপ করা যাবে। (২) জেলখানার ভার প্রাপ্ত অফিসারের উপস্থিতিতে বেত্ৰদণ্ড আরোপ করতে হবে, যদিনা জজ…