ধারাঃ ৩৯। (১) এই কার্যবিধি অনুসারে ক্ষমতা অর্পণকালে সরকার আদেশ স্বারা বিশেষভাবে ব্যক্তিগণের নাম অথবা নগদ টাকা অথবা সাধারণভাবে তাদের সরকারী পদবী উল্লেখ করে কর্মচারীদের শ্রেণীসমূহের উপর ক্ষমতা অপণ করতে পারবেন । (২) যে তারিখে এরূপ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট পৌছাবে সেই তারিখ হতে এরূপ প্রত্যেকটি আদেশ কার্যকর হবে।