ধারাঃ ৩৮৮। (১) যখন কোন অপরাধীকে কেবল মাত্র জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গে সঙ্গে জরিমানা পরিশোধ করা না হয় তখন আদালত- ক) আদেশ দিবেন যে, আদাশের তারিখ হতে অনধিক ত্রিশ দিনের মধ্যে কোন তারিখে বা তৎপূর্বে জরিমানার টাকা সম্পূর্ণ পরিশোধ করতে হবে, অথবা দুই বা তিন কিস্তিতে পরিশোধ করতে হবে এবং কিস্তির ক্ষেত্রের প্রথম কিস্তি আদেশের তারিখ হতে অনধিক ত্রিশ দিনের মধ্যে কোন তারিখে বা তৎপূর্বে পরিশোধ করতে হবে এবং অন্যান্য কিস্তি অনধিক ত্রিশ দিনের ব্যবধানে পরিশোধ করতে হবে এবং খ) যে তারিখে বা তারিখসমূহে অথবা যে তারিখের বা তারিখসমূহের পূর্বে জরিমানা বা উহার কিস্তি পরিশোধ…