ধারাঃ ৩৮৭। ৩৮৬ ধারার (১) উপধারার (ক) অনুচ্ছেদ অনুসারে কোন আদালত কর্তৃক ইস্যুকৃত পরোয়ানা উক্ত আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে কার্যকর করা যাবে, এবং উক্ত সীমার বাইরে কোন সম্পত্তি থাকলে যে জেলা ম্যাজিষ্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে উক্ত সম্পত্তি অবস্থতি তার পৃষ্ঠাঙ্কন দ্বারা উক্ত আদালত উক্ত সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের ক্ষমতা দিতে পারবেন।