ধারাঃ ৩৮৬। (১) যখন কোন আসামীকে জরিমানা দন্ডে দণ্ডিত করা হয়, তখন দণ্ড দানকারী আদালত নিম্নলিখিত দুইটি বা উভয় উপায় অনুসারে জরিমানা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ইহা ক) অপরাধীর অবস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয় করে জরিমানা আদায়ের জন্য খ) খেলাপাকারীর স্থাবর বা অবস্থাবর বা উভয় প্রকার সম্পত্তিতে দেওয়ানী পদ্ধতি অনুসারে পরোয়ানা কার্যকর করে জরিমানার টাকা আদায়ের কর্তৃত্ব দিয়া জেলার কালেক্টরকে পরোয়ানা দিতে পারবেন। তবে শর্ত এই যে, যদি দণ্ডাদেশে নির্দেশ থাকে, জরিমানা পরিশোধ কর না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে এবং সে যদি অনাদায় বশতঃ সমগ্র কারাদণ্ড ভোগ করে থাকে, তাহলে কোন আদালত…