ধারাঃ ৩৮৩। ৩৮১ ধারায় যে সকল মামলা সম্পর্কে বিধান আছে সেই সকল মামলা ব্যতিত অন্যান্য মামলার ক্ষেত্রে আসামী কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ড দানকারী আদালত সঙ্গে সঙ্গে একটি পরোয়ানা আসামী যে জেলে আটক রয়েছে বা আটক থাকবে সেই জেলে প্রেরণ করবেন এবং ইতোমধ্যে উক্ত জেলে আটক না থাকলে তাকে পরোয়ানাসহ উক্ত জেলে প্রেরণ করতে হবে।