ধারাঃ ৩৮১। দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে পেশ করা হলে উক্ত দায়রা আদালত সে সম্পর্কে হাইকোর্ট বিভাগের অনুমোদনের আদেশ বা অন্য কোন আদেশ পাবার পর পরোয়ানা প্রদান করে বা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করে উক্ত আদেশ কার্যকর করবেন।