ধারাঃ ৩৭৮। এরূপ কোন মামলা একাধিক বিচারক নিয়ে গঠিত কোন বেঞ্চে শ্রত হলে এবং উক্ত বিচারকগণ তাদের অভিমতে সমানভাবে বিভক্ত হলে তাদের অভিমতসহ অন্য একজন বিচারকের নিকট পেশ করতে হবে এবং তিনি যেরূপ উপযুক্ত মনে করেন, শুনানির পর সেরূপ তার অভিমত পোষণ করবেন এবং রায় বা আদেশ তার অভিমত অনুসারে হবে।