ধারাঃ ৩৭৭। উক্তরূপে পেশকৃত প্রত্যেকটি মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত দণ্ডের অনুমোদন বা কোন নতুন দণ্ড বা আদেশ উক্ত আদালত দুই বা ততোধিক বিচারক সমন্বয়ে গঠিত হলে তাদের মধ্যে কম পক্ষে দুইজন কর্তৃক প্রদত্ত ও স্বাক্ষরিত হবে।