ধারাঃ ৩৭৫। (১) কার্যক্রম পেশ হবার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষিতা সম্পর্কিত বিষয় সম্বন্ধে আরও অনুসন্ধান করা বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত তাহলে ইহা এরূপ অনুসন্ধান করতে বা সাক্ষ্য গ্রহণ করতে পারেন, অথবা দায়রা আদালত কর্তৃক অনুসন্ধানের বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন। (২) হাইকোর্ট বিভাগ ভিন্নরূপ নির্দেশ না দিলে উক্ত অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তির উপস্থিতি মওকুফ করা যাবে। (৩) যখন হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণ (যদি থাকে) করা না হয়, তখন অনুসন্ধানের ফলাফল ও গৃহীত সাক্ষ্য অনুমোদন পূর্বক উক্ত আদালতে প্রেরণ করতে হবে।