ধারাঃ ৩৭। ক্ষেত্র বিশেষে সরকার অথবা জেলা ম্যাজিষ্ট্রেট যে কোন মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেটকে তার সাধারণ ক্ষমতা ছাড়াও চতুর্থ তফসিলে বর্ণিত ক্ষমতা প্রদান করতে পারবেন। RULINGS . বিশেষ ম্যাজিষ্ট্রেটকে যতদিনের জন্য ক্ষমতা প্রদান করা হয় সে মেয়াদ উত্তীর্ণ হবার পরও তিনি যদি তার অনুকূলে অর্পিত সংক্ষিপ্ত বিচার অনুষ্ঠানের ক্ষমতাবলের দোহাই দিয়ে উক্তরূপ বিচার অনুষ্ঠান করেন তবে তা অবৈধ হবে। [AIR 1957 All 488]