ধারাঃ ৩৬৭। (১) এই আইনে ভিন্নরূপ বিধান ব্যক্ত না থাকলে এরূপ প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে বা তার শ্রত লিখন হতে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখিত হবে। উহাতে বিচার্য বিষয়সমূহ, সে সম্পর্কে সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণসমূহ উল্লিখিত থাকবে এবং প্রিজাইডিং অফিসার উক্ত রায় ঘোষণার সময় প্রকাশ্যা আদালতে উহাতে তারিখ দিবেন এবং স্বাক্ষর করবেন এবং প্রিজাইডিং অফিসার যখন নিজ হাতে উহা না লিখেন, তখন রায়ের প্রত্যেকটি পৃষ্ঠায় তিনি স্বাক্ষর করবেন। (২) আসামী যে অপরাধে (যদি থাকে) ও দণ্ডবিধি বা অন্য কোন আইনের যে ধারায় দণ্ডিত হলো এবং তাকে যে শাস্তি দেয়া হলো, রায়ে তার স্পষ্ট…