ধারাঃ ৩৬৬। (১) মূল এখতিয়ার সম্পন্ন ফৌজদারী আদালতের প্রত্যেকটি বিচারের রায় ঘোষণা করতে হবে, বা রায়ের সারাংশ ব্যাখ্যা করতে হবে - ক) প্রকাশ্য আদালতে বিচার সমাপ্ত হবার অব্যবহিত পরই অথবা পরবর্তী কোন সময়ে যে সময় সম্পর্কে পক্ষসমূহকে বা তাদের কৌসুলীগণকে নোটিশ দিতে হবে, এবং খ) আদালতের ভাষায়, অথবা আসামী বা তার কৌসুলীর বোধগম্য অন্য কোন ভাষায় । তবে শর্ত এই যে, বাদীপক্ষ বা আসামী পক্ষ অনুরোধ করলে প্রিসাইডিং জজ সম্পূর্ণ রায় পড়ে শুনাবেন। (২) আসামী হাজতে থাকলে রায় শ্রবণের জন্য তাকে হাজির করতে হবে অথবা হাজতে না থাকলে তাকে হাজির থাকার নির্দেশ দিতে হবে তবে বিচারের সময় তাকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই…