ধারাঃ ৩৬৪। (১) যখন কোন ম্যাজিষ্ট্রেট, বা হাইকোর্ট বিভাগ ব্যতিত, অন্য কোন আদালত কোন আসামীর জবানবন্দী গ্রহণ করেন তখন তাকে জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন ও তার প্রদত্ত প্রত্যেকটি জবাবসহ সমগ্র জবানবন্দী, যে ভাষায় তার জবানবন্দী গৃহীত হয়েছে সেই ভাষায় বা আদালতের ভাষায় পূর্ণঙ্গরূপে লিপিবদ্ধ করতে হবে এবং উক্ত নথি তাকে দেখাতে হবে বা পড়ে শুনাতে হবে অথবা যে ভাষায় উহা তাকে বুঝায়ে দিতে হবে এবং সে তার জবাব ব্যাখ্যা করতে বা জবাবে নতুন কিছু যোগ করতে পারবে। (২) সে যখন সমগ্র জবানবন্দী সত্য বলে স্বীকার করে, তখন আসামী এবং উক্ত আদালতের ম্যাজিষ্ট্রেট বা জজ উহাতে সই করবেন এরং উক্ত ম্যাজিষ্ট্রেট বা জজ নিজ হাতে…