ধারাঃ ৩৬১। (১) আসামীর বোধগম্য নহে এরূপ কোন ভাষায় সাক্ষ্য দেয়া হলে এবং সে ব্যক্তিগতভাবে হাজির থাকলে প্রকাশ্য আদালতে তার বোধগম্য কোন ভাষায় উহা তাকে বুঝায়ে দিতে হবে। (২) যে যদি কৌসুলীর মারফত হাজির হয় এবং আদালতের ভাষা ব্যতিত অন্য কোন ভাষায় সাক্ষ্য দেয়া হয় এবং কৌসুলী যদি তা না বুঝতে পারেন। তাহলে সেই ভাষায় উক্ত কৌসুলীকে বুঝায়ে দিতে হবে। (৩) রীতিসিদ্ধভাবে প্রমাণের জন্য দলিল পত্র পেশ করা হলে যতখানি প্রয়োজন বলে প্রতীয়মান হয় ততখানি ব্যাখ্যা করা আদালতের বিবেচনামূলক ক্ষমতাধীন হবে।