ধারাঃ ৩৬০। (১) ৩৫৬ বা ৩৫৭ ধারা অনুসারে প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আসামী হাজির থাকলে তার উপস্থিতিতে অথবা সে কৌসুলীর মাধ্যমে হাজির হলে তার কৌসুলীর উপস্থিতিতে ইহা পড়ে শুনাতে হবে এবং প্রয়োজন হলে উহা সংশোধন করতে হবে। (২) সাক্ষীকে তার সাক্ষ্য পড়ে শুনাবার সময় সে যদি উহা কোন অংশের নির্ভুলতা অস্বীকার করে, তাহলে ম্যাজিষ্ট্রেট বা দায়রা জজ সাক্ষ্য সংশোধন না করে উক্ত স্থানে সাক্ষীর আপত্তির স্মারক লিপিবদ্ধ করতে পারবেন এবং তিনি যেরূপ প্রয়োজন মনে করেন সেরূপ মন্তব্য যোগ করবেন। (৩) সাক্ষী যে ভাষায় সাক্ষ্য দিয়াছে তা ভিন্ন অন্য কোন ভাষায় উহা লিপিবদ্ধ হয়ে থাকলে এবং যে…