ধারাঃ ৩৫-ক। (১) কেবলমাত্র মৃত্যুদন্ডে দন্ডনীয় অপরাধের ক্ষেত্র ব্যতিত যেক্ষেত্রে কোন আদালত একজন অভিযুক্তকে কোন অপরাধে অপরাধী হিসাবে গণ্য করিয়া থাকেন এবং এইরূপ অপরাধীকে দোষী সাব্যস্ত করিয়া বিনাশ্রম বা সশ্রম যে কোন মেয়াদের দন্ড প্রদান করিয়া থাকেন, সেক্ষেত্রে উক্ত আদালতে ঐ অপরাধের ক্ষেতে অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যে যে মেয়াদ জেলহাজত থাকিবে ঐ মোট মেয়াদ প্রদত্ত কারাদন্ডের মেয়াদ হইতে বাদ যাইবে। (২) উপধারা (১) এ উল্লিখিত প্রদত্ত দন্ডাদেশের পূর্বে যদি জেলহাজতের যে মোট মেয়াদে অপরাধীকে দন্ডিত করা হইয়াছে তদপেক্ষা অধিক হইয়া থাকে. তাহা হইলে অভিযুক্ত ব্যক্তি প্রদত্ত কারাদন্ড ভোগ করিয়াছে বলিয়া গণ্য হইবে এবং…