ধারাঃ ৩৫৯। ৩৫৬ অথবা ৩৫৭ ধারা মোতাবেক সাক্ষ্য লিপিবদ্ধ করিবার পদ্ধতি (১) ৩৫৬ বা ৩৫৭ ধারা অনুসারে গৃহীত সাক্ষ্য সাধারণত প্রশ্নোত্তর আকারে লিপিবদ্ধ হবে না বরং বিবরণ আকারে লিপিবদ্ধ করতে হবে। (২) ম্যাজিষ্ট্রেট বা দায়রা জজ বিচারিক ক্ষমতায় কোন বিশেষ প্রশ্ন ও উত্তর লিপিবদ্ধ করতে বা করাতে পারবেন।