ধারাঃ ৩৫৮। ৩৫৫ ধারায় উল্লিখিত ক্ষেত্রের অনুরূপ ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট উপযুক্ত মনে করলে কোন সাক্ষীর সাক্ষ্য ৩৫৬ ধারায় বর্ণিত পদ্ধতিতে লিপিবদ্ধ করতে পারবেন অথবা সরকার উক্ত ম্যাজিষ্ট্রেটের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ৩৫৭ ধারায় উল্লিখিত আদেশ প্রদান করলে তিনি উক্ত ধারায় বর্ণিত পদ্ধতিতে সাক্ষ্য লিপিবদ্ধ করতে পারবেন।