ধারাঃ ৩৫৭। (১) সরকার নির্দেশ দিতে পারেন যে, কোন জেলায় বা জেলার অংশ বিশেষে অথবা কোন দায়রা আদালতে বা কোন ম্যাজিষ্ট্রেট বা কোন শ্রেণীর ম্যাজিষ্ট্রেটগণ পরিচালিত কার্যসমূহ ৩৫৬ ধারায় উল্লিখিত ক্ষেত্রে প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য দায়রা জজ বা ম্যাজিষ্ট্রেট কর্তৃক তার নিজ হাতে ও তার : মাতৃভাষায় লিখিত হবে, তবে তিনি পর্যাপ্ত কারণ বশত কোন সাক্ষীর সাক্ষ্য লিখতে অসমর্থ হলে তিনি তার অসামর্থ্যের কারণ লিপিবদ্ধ করবেন এবং প্রকাশ্য আদালতে নিজ শ্রত লিখন দ্বারা উক্ত সাক্ষ্য লিখে নিবেন। (২) উক্তরূপে লিখিত সাক্ষ্য দায়রা জজ বা ম্যাজিষ্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হবে এবং উহা নথির অংশরূপে গণ্য হবে। তবে শর্ত এই যে,…