ধারাঃ ৩৫৬। (১) দায়রা আদালত ও ম্যাজিষ্ট্রেটের নিকট অন্যান্য সমস্ত বিচারের ক্ষেত্রে এবং দ্বাদশ ও অষ্টাদশ অধ্যায়ের সমস্ত অনুসন্ধানের ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট বা দায়রা জজ প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য আদালতের ভাষায় নিজে লিখে নিবেন, অথবা তার উপস্থিতিতে ও শ্রবণের মধ্যে এবং তার ব্যক্তিগত নির্দেশনায় ও তত্ত্বাবধানে উক্তরূপে লিখে নিবেন এবং উক্ত ম্যাজিষ্ট্রেট ও দায়রা জজ উহাতে স্বাক্ষর করবেন। (২) ইংরেজিতে প্রদত্ত সাক্ষ্যঃ স্বাক্ষীর সাক্ষ্য ইংরেজি ভাষায় প্রদত্ত হলে ম্যাজিষ্ট্রেট বা দায়রা জজ উহা নিজ হাতে উক্ত ভাষায় লিখে নিয়ে পারবেন এবং আসামী ইংরেজি ভাষার সাথে পরিচিত না হলে বা আদালতের ভাষা ইংরেজি না…