ধারাঃ ৩৫৫। (১) প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কর্তৃক বিংশ বা দ্বাবিংশ অধ্যায় অনুযায়ী বিচারের ক্ষেত্রে এবং ৫১৪ ধারা অনুসারে পরিচালিত সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে (যদি বিচার চলাকালে না হয়) সাক্ষীর জবানবন্দী গ্রহণের সময় ম্যাজিষ্ট্রেট প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্যের সারমর্মের একটি স্মারকলিপি প্রস্তুত করবেন। (২) ম্যাজিষ্ট্রেট নিজ হাতে এই স্বারকলিপি লিখবেন ও তাতে স্বাক্ষর করবেন এবং উহা নথির অংশরূপে গণ্য হবে। (৩) ম্যাজিষ্ট্রেট যদি উপরিউক্ত মতে স্মারকলিপি প্রস্তুত করতে অসমর্থ হন, তাহলে তিনি তার অসামর্থ্যের কারণ লিপিবদ্ধ করবেন এবং প্রকাশ্য আদালতে শ্রুতি লিখন দ্বারা উহা প্রস্তুত করাবেন,…