ধারাঃ ৩৫২। কোন অপরাধের তদন্ত বা বিচারের উদ্দেশ্যে যে স্থানে কোন ফৌজদারী আদালতের অধিবেশন সেই স্থানকে উন্মুক্ত আদালত বলে গণ্য করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সেখানে সুবিধাজনক স্থান সংকুলান হয় ততক্ষণ পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকতে পারে। । তবে শর্ত এই যে, প্রিসাইডিং জজ বা ম্যাজিষ্ট্রেট উপযুক্ত মনে করলে কোন বিশেষ মামলার অনুসন্ধান বা বিচারের যেকোন পর্যায়ে আদেশ দিতে পারবেন যে, সর্ব সাধারণ বা কোন বিশেষ ব্যক্তি আদালত কর্তৃক ব্যবহৃত কক্ষ বা ভবনে প্রবেশ করতে বা তথায় অবস্থান করতে পারবে না। RULINGS (১) আদালত কর্তৃক জনসাধারণ এবং আইনজীবিদের (যারা মামলার সাথে জড়িত নয়) আদালত কক্ষে প্রবেশের…