ধারাঃ ৩৫১। (১) কোন ফৌজদারী আদালত অপরাধ আমলে ইতে পারেন এবং যা সংঘটিত হয়েছে বলে সাক্ষ্য হতে প্রতীয়মান হয় সেই অপরাধের অনুসন্ধান বা বিষয়ে উদ্দেশ্যে আদালত উক্ত আদালতে উপস্থিত যেকোন ব্যক্তিকে গ্রেফতার না হয়ে থাকলেও বা সমন না পেয়ে থাকলেও সে গ্রেফতার হয়ে বা সমন পেয়ে উপস্থিত হয়েছে বলে ধরে নিয়ে তাকে আটক রাখতে পারবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। (২) বিচার শুরু হবার পর উক্তরূপ আটক হয়ে থাকলে উক্ত ব্যক্তি সম্পর্কে কার্যক্রম নতুন করে শুরু করতে হবে এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শ্রবণ করতে হবে। RULINGS এই ধারায় আদালতকে কিছু বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। আদালতে কোন মামলা সংক্রান্ত কোন…