ধারাঃ ৩৫০। (১) যখন কোন ম্যাজিষ্ট্রেট কোন অনুসন্ধান বা বিচারে সমগ্র বা আংশিকভাবে সাক্ষ্য শ্রবণ ও লিপিবদ্ধ করার পর সেই মামলায় তার আর এখতিয়ার থাকে না এবং তার স্থলে অন্য একজন ম্যাজিষ্ট্রেট স্থলাভিষিক্ত হন যার এরূপ এখতিয়ার আছে এবং যিনি এরূপ এখতিয়ার প্রয়োগ করেন, তখন সেই স্থলাভিষিক্ত ম্যাজিষ্ট্রেট তার পূর্ববতী ম্যাজিষ্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বা আংশিক লিপিবদ্ধকৃত সাক্ষ্য এবং অবশিষ্ট তৎকর্তৃক লিপিবদ্ধকৃত সাক্ষ্যের উপর ভিত্তি করে কাজ করতে পারবেন অথবা সাক্ষীদের পুনরায় সমন করতে পারবেন এবং অনুসন্ধান বা বিচার পুনরায় আরম্ভ করতে পারবেন; তবে শর্ত এই যে, স্থলাভিষিক্ত ম্যাজিষ্ট্রেট যদি এই অভিমত পোষণ…